বরাবর জাহিদ হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আপনার প্রিয় নায়ক জাহিদ হাসান একজন রসিক মানুষ। আপনাদের পাঠানো মজার মজার প্রশ্নের জবাব দিচ্ছেন তিনি। অসংখ্য প্রশ্নের মধ্য থেকে নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন এখানে। এই কাজটি এখন থেকে তিনি নিয়মিতই করবেন ‘আনন্দ’ পাতার জন্য। আগামী পর্বের প্রশ্ন পাঠানোর শেষ সময় ৬ আগস্ট ২০১৫। প্রশ্নের সঙ্গে অবশ্যই নাম, ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে।
জাহিদ হাসান
জাহিদ হাসান

আমি আপনার একজন ভক্ত। আপনাকে খুব ভালোবাসি। আপনার সঙ্গে দেখা করতে চাই। আপনি কি আমাকে ফিরিয়ে দেবেন?
বিষ্ণু সরকার, ধনবাড়ী, টাঙ্গাইল
* মোটেই ফিরিয়ে দেব না। আপনাদের ভালোবাসা আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।
আপনি মজা করে আমাদের হাসান
তাই বলি আপনি মস্ত বড় কমেডিয়ান
কিন্তু মাঝে মাঝে আমাদের কেন কাঁদান?
ইমতিয়াজ আহমেদ, শিবগঞ্জ, সিলেট
* আমি যে অভিনেতা, তাই। যিনি কমেডিয়ান, তিনি শুধু হাসাবেন। কিন্তু একজন অভিনেতার অভিনয় দেখে দর্শক হাসবেন, কাঁদবেন, ভালোবাসবেন।
খেলার মাঠে যদি দেখেন, গ্যালারিতে সাকিব আর মাশরাফির ছবির বদলে আপনার ছবি হাতে একজন মেয়ে ভক্ত দাঁড়িয়ে আছেন। আর এই ছবিতে লেখা আছে, ‘জাহিদ হাসান, ম্যারি মি’। তখন আপনি কী করবেন?
সেলিনা শেলী, ফুলতলা, খুলনা
* আমার এখন বয়স হয়েছে। বুড়া হয়ে গেছি। এখন আর এভাবে কেউ বলবে না। আগে হলে হয়তো বিশ্বাস করতাম।
বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আপনি বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে টস করতে নেমেছেন। তখন আপনার অনুভূতি কেমন হবে?

রাজিয়া অন্তি, সরকারি এম এম কলেজ, যশোর
* যা আমি না, তা নিয়ে কখনোই ভাবি না। ভাববার প্রশ্নই আসে না।

আপনি কোন জিনিসটি সবচেয়ে পছন্দ করেন?
নুর উদ্দিন, বজরা কাঞ্চিবাড়ি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
* সুস্থ থাকতে চাই।

জীবনে কী পাননি?
সাকিব, চট্টগ্রাম
* অনেক কিছু। এই যেমন মৃত্যুর স্বাদ, কয়েক হাজার কোটি টাকা, নোবেল পুরস্কার, হিমালয়ের চূড়ায় উঠতে পারিনি, ইংলিশ চ্যানেল পাড়ি দিতে পারিনি, মুক্তিযুদ্ধ করতে পারিনি।

আপনার চোখে কারও চোখ পড়ল। সে আপনাকে চোখ মারল। আপনি কী করবেন?
মোফাজ্জল হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
* ভাবব, তার চোখে সমস্যা আছে।

একজন জাহিদ হাসান হওয়ার জন্য কোন কোন বিষয় জানা থাকতে হবে?
সবুজ, ঢাকা
* আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, সুযোগ খুঁজতে হবে, সহযোগিতা পেতে হবে।

আপনাকে দেখলে মনে হয়, আপনি অনেক কিছু দিতে পারবেন। কেন?
কুমার পবিত্র, গোপালগঞ্জ
* আপনাদের ভালোবাসায় আমি আরও দিতে পারব।

আপনি খুব জনপ্রিয় একজন অভিনেতা। যদি অভিনেতা না হয়ে জননেতা হতেন, তাহলে জনগণের জনপ্রিয় হতেন কীভাবে?
রণক, সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও
* সেটা আগামীতে দেখা যাবে।

সেরা প্রশ্ন
আপনার কথা শুনে কিংবা আপনার অভিনয় দেখে সবাই অনেক বিনোদন পান। আনন্দের বন্যায় ভাসেন। আপনি কিসে হাসেন কিংবা আপনাকে কে হাসায়?
মাহদী হাসান, ইমাদপুর, ফুলপুর, ময়মনসিংহ
* সুন্দর এবং ভালোবাসা আমাকে হাসায়।
অভিনন্দন মাহদী হাসান। আপনি পাচ্ছেন ৩০০ টাকার মুঠোফোন রিচার্জ।

প্রশ্ন পাঠাতে পারেন
ই-মেইলে [email protected] ফেসবুকে facebook.com/anandabinodon.pa কিংবা ডাকযোগে, খামের ওপর অবশ্যই লিখতে হবে ‘বরাবর জাহিদ হাসান’
আনন্দ, প্রথম আলো, সি এ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।