বরিশালে আবৃত্তি উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কবিতা হোক তাদের, যাদের হূদয়ে আছে মুক্তিযুদ্ধ, আছে শহীদ মিনার’—এই শিরোনামে গত শুক্রবার বরিশালে দুই দিনব্যাপী আঞ্চলিক আবৃত্তি উৎসব শুরু হয়েছে। উদ্বোধন করেন সাংসদ আসাদুজ্জামান নূর।নগরের অশ্বিনীকুমার মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী। স্বাধীনতার ৪০ বছরকে সামনে রেখে মুক্তিযোদ্ধাদের স্মরণ করে ৪০ জন বিশিষ্ট ব্যক্তি মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন। এতে সভাপতিত্ব করেন আজমল হোসেন। দুই দিনব্যাপী এই উৎসবে ঢাকা ও বরিশালের বিশিষ্ট আবৃত্তিশিল্পীদের পরিবেশনা ছাড়াও বিভাগের ছয়টি জেলার আবৃত্তিশিল্পীরা অংশ নেন।