বরিশালে গিয়াস-মিলন পদক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় অশ্বিনী কুমার হলে আট দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসবের সমাপ্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গিয়াস-মিলন পদক প্রদান করা হয়। এ বছর পদক দেওয়া হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকীকে। সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান এবং নাট্য সমালোচক ও গবেষক আশীষ গোস্বামী।
এদিকে শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরের শব্দাবলী স্টুডিও থিয়েটার ও অশ্বিনী কুমার হল চত্বরের সামনে নাটক দেখতে আসা দর্শকদের উপচেপড়া ভিড় ছিল। নাটক শুরুর আগেই সব টিকিট শেষ হয়ে যায়। শব্দাবলী স্টুডিও থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক নাট্যোৎসবের শেষ দুটি নাটক সোনাইমাধব ও নীল ময়ূরের যৌবন দেখতে এমনই ভিড় ছিল।