বরিশালে জমে উঠেছে মেয়র নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বান এসেছে মরা গাঙ্গে, খুলতে হবে নাও’ স্লোগান নিয়ে বরিশালে আট দিনব্যাপী মেয়র নাট্যোৎসব জমে উঠেছে। প্রতিদিন বিকেল পাঁচটায় শব্দাবলী স্টুডিও থিয়েটার মঞ্চ এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় অশ্বিনীকুমার হল মঞ্চে দুটি নাটক মঞ্চস্থ হচ্ছে। ২০ ডিসেম্বর বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন উৎসবের উদ্বোধন করেন। উৎসব চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।ইতিমধ্যে অশ্বিনীকুমার হলে ঢাকার দৃষ্টিপাতের নাগর আলীর কিচ্ছা, বরিশাল ব্রজমোহন থিয়েটারের যুদ্ধ এবং যুদ্ধ, এই দেশ এই বেশ, নাট্যকেন্দ্র ঢাকার আরজ চরিতামৃত, শব্দাবলী নীল ময়ূরের যৌবন মঞ্চস্থ হয়েছে। অন্যদিকে স্টুডিও থিয়েটারে বরিশাল শিশু থিয়েটারের বোলতা, আরণ্যক-ঢাকার হ্যামলেট, শব্দাবলীর ফনা এবং প্রতীক নাট্য গোষ্ঠী ঝালকাঠির শহীদের শার্ট মঞ্চস্থ হয়েছে।