বরিশালে জীবনানন্দের ভাস্কর্য নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবির কর্মক্ষেত্র ব্রজমোহন কলেজে তাঁর একটি ভাস্কর্য নির্মাণের দাবি উঠেছে জীবনানন্দ মেলার সমাপনী অনুষ্ঠানে। গতকাল ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১১৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কবির শহর বরিশালে আয়োজন করা হয়েছিল দুই দিনের মেলা।

এর সমাপনী দিনে ব্রজমোহন কলেজে কবির একটি ভাস্কর্য নির্মাণের দাবি করেন বক্তারা। কবির জন্মদিন উপলক্ষে দুই দিনের এই মেলা, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন উত্তরণ। গত বুধবার সকাল সাড়ে ১০টায় দুই দিনের জীবনানন্দ মেলার উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আলোচনা করেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, এস এম ইকবাল, কাজল ঘোষ প্রমুখ।