বরিশালে শিশু নাট্য উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে খেলার মাঠ। শিশুদের শৈশব নেই, ছুটি নেই, শুধু পড়া আর পড়া। শৈশবহীন অবস্থার মধ্যে বেড়ে উঠছে তারা। এমন সময় নির্মল আনন্দের আহ্বান বাঁশির সুর ভেসে আসে। সঙ্গে সঙ্গে শিশুরা সেই সুরে মোহিত হয়ে বাঁশিওয়ালার সঙ্গে আবর্জনা ও জঞ্জালের নগর ছেড়ে চলে যায়। এ আহ্বান বাঁশি নাটকের বাঁশিওয়ালার। শিশুবান্ধব নগর গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরা হয় এই নাটকে। শিশুদের বেড়ে ওঠার সুন্দর সুযোগ করে দেওয়ার আহ্বান নিয়ে গতকাল শনিবার বরিশালে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতামূলক শিশু নাট্য উৎসব। অশ্বিনীকুমার মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন সিটি মেয়র শওকত হোসেন হিরন। সাতটি শিশু নাটকের দল অংশ নেয় নাট্য উৎসবে। বাংলাদেশ শিশু একাডেমী বরিশাল এই উৎসবের আয়োজন করে।