বরিশালে শিশু নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শিশু থিয়েটারের এক দশক পূর্তি উপলক্ষে তিন দিনের শিশু নাট্য উৎসব হবে আজ থেকে রোববার পর্যন্ত। উৎসব হবে বরিশাল অশ্বিনী কুমার হলে। বরিশাল শিশু থিয়েটারের সভাপতি সৈয়দ দুলাল জানান, উৎসবে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার নাটক মঞ্চস্থ হবে। উৎসবে আরও থাকছে শিশু নাট্যকর্মশালা, শিশু সমাবেশ, সংগীত, নৃত্য, আবৃত্তি অনুষ্ঠান। অটিস্টিক শিশু ও সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশুদের নাটক মঞ্চায়নসহ নানা আয়োজন।