বরিশালে শিশু নাট্যো ৎ সব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শুক্রবার ছিল দুই দিনব্যাপী বরিশাল বিভাগীয় শিশু নাট্যো ৎ সবের সমাপনী দিন। ‘ওদের স্বপ্ন আকাশজুড়ে ভাসে’ শিরোনামে শুরু হওয়া দুই দিনব্যাপী বিভাগীয় শিশু নাট্যো ৎ সবে শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়ার আহ্বান জানানো হয়। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় নগরের অশ্বিনীকুমার মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান শ্রেষ্ঠ তিনটি দলের হাতে স্মারক ও সনদ তুলে দেন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মীর মুজতবা আলী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দুলাল, খেলাঘর বরিশাল জেলার সভাপতি জীবন কৃষ্ণ দে, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী প্রমুখ।