বরিশালে শিশু নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দর দেশ ও সৃজনশীল মানুষ গড়তে প্রয়োজন সংগঠন। আর শিশুদের মেধাবিকাশে প্রয়োজন সংস্কৃতিচর্চা। খুদে নাট্যকর্মীদের নিয়ে তিন দিনের শিশু নাট্যোৎসবের উদ্বোধক পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল লিয়াকত আলী লাকী এসব কথা বলেন।গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের অশ্বিনীকুমার হলে তিন দিনের নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুদে নাট্যকর্মীদের নিয়ে বরিশালে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে শিশু নাট্যোৎসব।‘বিকশিত শিশু আলোকিত আগামী’ শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন আয়োজন করেছে এই নাট্যোৎসব। উৎসবে ঢাকা ও বরিশাল বিভাগের ১২টি শিশু নাট্যদল অংশ নিচ্ছে।