বরুণকে বাতিস্তার চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরুণ ধাওয়ান ও ডেভ বাতিস্তা
বরুণ ধাওয়ান ও ডেভ বাতিস্তা

রেসিলং রিংয়ে ডেভ বাতিস্তার নাম প্রতিপক্ষের জন্য হতো আতঙ্কের কারণ। দুর্দান্ত সেই রেসলার এখন রিং থেকে বেরিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন হলিউডে। হালের বন্ড ছবি ‘স্পেক্টর’ কিংবা এ বছর মুক্তি পাওয়া ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’র সাফল্য সহজেই বলে দেয় ডেভ বাস্তিতা এখন হলিউডে কতটা গুরুত্বপূর্ণ। সেই ডেভ বাতিস্তাই সম্প্রতি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানকে। ভিডিও বার্তার মাধ্যমে বরুণকে ডেভ বাতিস্তা প্রশ্ন করলেন, ‘আর ইউ এ ডারপোক?’ অর্থাৎ ‘তুমি কি ভিতু?’ । ভিডিও মাধ্যমে বাতিস্তা বরুণকে ‘পুল-আপ’ চ্যালেঞ্জ ছুড়ে দেন।

‘বদলাপুর’ তারকা বরুণ প্রথমে চ্যালেঞ্জের বিষয়ে জানতে পেরে অবাক হন। কিন্তু পড়ে নিজেকে সামলে নিয়ে টুইটারে জবাব দেন, ‘আমি ভিতু নই।’ আর এ বলেই বাতিস্তার দেওয়া ‘পুল-আপ’ চ্যালেঞ্জ গ্রহণ করে নেন বরুণ। কিন্তু এত তারকা থাকতে কেন বরুণই নজরে পড়লেন বাতিস্তার সেই জবাব এখনো কোনো পক্ষ থেকে মেলেনি। তবে ভক্তদের একটু আগ্রহ নিয়ে অপেক্ষা করতে বলা হয়েছে। চ্যালেঞ্জের বিস্তারিত এখনো প্রকাশ হওয়া বাকি।

আপাতত বিশালদেহী সাবেক এমএমএ (মিক্সড মার্শাল আর্ট) চ্যাম্পিয়ন, ডব্লিউডব্লিউই রেসলার এবং বর্তমান হলিউড তারকা ডেভের কাছ থেকে পাওয়া চ্যালেঞ্জর ধকলটা তো সামলে নিক বরুণ। বাদবাকিটা না হয় এরপরই দেখা যাবে। তা ছাড়া ‘দিলওয়ালে’ ছবি নিয়েও তো বরুণের ব্যস্ততা কম নয়। এনডিটিভি।