বর্ণমেলার নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণমেলার নানা আয়োজন
বর্ণমেলার নানা আয়োজন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শনিবার বর্ণমেলার আয়োজন করে প্রথম আলো। ঢাকায় বর্ণমেলা অনুষ্ঠিত হয় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আর চট্টগ্রামে নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে। ঢাকা ও চট্টগ্রাম থেকে বর্ণমেলা সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল নাইন। বর্ণমেলায় দেশের বিশিষ্ট শিল্পীরা গান, আবৃত্তি, নাচ, গল্পবলা আর ছড়া পাঠ করেছেন। ছিল সিসিমপুরের প্রিয় চরিত্রগুলোর পাশাপাশি পাপেট শো, নাটকসহ নানা কিছু। ছিলেন আদিবাসী শিল্পী আর জাপানের শিল্পীরাও। ঢাকার বর্ণমেলার তেমনি কিছু পরিবেশনার আলোকচিত্র দেওয়া হলো এখানে। আলোকচিত্রী খালেদ সরকার ও সুমন ইউসুফ