বর্ণমেলার নানা আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বর্ণমেলার আয়োজন করে প্রথম আলো। ঢাকায় বর্ণমেলা অনুষ্ঠিত হয় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আর চট্টগ্রামে নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে। ঢাকা ও চট্টগ্রাম থেকে বর্ণমেলা সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল নাইন। বর্ণমেলায়

দেশের বিশিষ্ট শিল্পীরা গান, আবৃত্তি, নাচ, গল্প বলা আর ছড়া পাঠ করেছেন। ছিল সিসিমপুরের প্রিয় চরিত্রগুলোর পাশাপাশি মুস্তাফা মনোয়ারের পাপেট শো, নাটকসহ নানা কিছু। ঢাকার বর্ণমেলার তেমনি কিছু পরিবেশনার আলোকচিত্র দেওয়া হলো এখানে। আলোকচিত্রী সৈকত ভদ্র।
