বর্ষপূর্তি অনুষ্ঠানে ব্যতিক্রমের দুটো নাটকের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ মহিদুল ইসলাম দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে পাস করার পর কলকাতায় ব্যতিক্রম নাট্যগোষ্ঠী গঠন করেন। পরে সংগঠনটির কার্যক্রম শুরু হয় বাংলাদেশে। ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি হলো সম্প্রতি। এ উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দুটো নাটকের প্রদর্শনীর আয়োজন করেছে ব্যতিক্রম। প্রথমটি মমতাজ উদ্দীন আহমদের লেখা এই রোদ এই বিষ্টি, দ্বিতীয়টি চন্দন সেনের ফিরে দেখা। দুটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন সৈয়দ মহিদুল ইসলাম।