বর্ষপূর্তিতে এটিএন বাংলার দুই দিনের কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ জুলাই ১৩ বছর পূর্তি হচ্ছে এটিএন বাংলার। নতুন বছরের শুরু উপলক্ষে দুই দিনের কনসার্টের আয়োজন করেছে চ্যানেল কর্তৃপক্ষ। ১৫ জুলাই কনসার্ট আয়োজন করা হয়েছে কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয়ের সামনে। আর পরদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। দুটি অনুষ্ঠানই এটিএন বাংলায় সরাসরি দেখানো হবে।এটিএন বাংলার সম্প্রচার বিভাগের প্রধান তাশিক আহমেদ জানান, ১৫ জুলাই এটিএন বাংলার সামনে আয়োজিত কনসার্টে অংশ নেবেন মমতাজ, আইয়ুব বাচ্চু, জেমস, ডলি সায়ন্তনী, হাসান, কানিজ সুবর্ণা, বালাম, তিশমা, সিনথিয়াসহ আরও অনেকে। আর ব্যান্ডগুলো হলো—এলআরবি, নগরবাউল, ফিডব্যাক, প্রমিথিউস, রিদম অব লাইফ ও ব্ল্যাক। চার ঘণ্টার এই কনসার্ট শুরু হবে রাত আটটায়। ১৬ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গান করবেন হৈমন্তী শুক্লা, আরতি মুখোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, ইন্দ্রনীল সেন, সৈকত মিত্র ও অন্বেষা দত্ত। আবৃত্তি করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়। দুই ঘণ্টার এই অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে।প্রথম দিনের অনুষ্ঠান উন্মুক্ত হলেও পরের দিনের অনুষ্ঠানটি আমন্ত্রিত অতিথিদের জন্য।তাশিক আরও জানান, কাল বুধবার রাত সাড়ে ১১টায় আয়োজন করা হচ্ছে কেক কাটার অনুষ্ঠানের। বসুন্ধরা স্টুডিও থেকে অনুষ্ঠানটি সরাসরি এটিএন বাংলায় দেখানো হবে।