বর্ষপূর্তিতে গান শোনাল জলতরঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলতরঙ্গের শিল্পীদের সমবেত পরিবেশনা l প্রথম আলো
জলতরঙ্গের শিল্পীদের সমবেত পরিবেশনা l প্রথম আলো

বর্ষকাল পার করল গানের সংগঠন ‘জলতরঙ্গ’। এ উপলক্ষে স্বাধীন বাংলা বেতারের গানগুলোসহ আরও একগুচ্ছ গান নিয়ে একটি গীতি-আলেখ্যর আয়োজন করেছিল সংগঠনটি। গতকাল ছায়ানট সংগীত বিদ্যায়তন মিলনায়তনে ‘রক্তে আঁকা প্রচ্ছদপট’ অনুষ্ঠানের শুরুর দিকে শোনানো হয় ‘ও আমার দেশের মাটি’, ‘গাঁয়ের বধূ’, ‘আলোর পথযাত্রী’ গানগুলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতারের সংগঠক আশফাকুর রহমান খান, স্বাগত বক্তব্য দেন জাকির হোসেন।