বর্ষপূর্তিতে চন্দ্রকলা থিয়েটারের নানা আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ বছরে পা রাখছে চন্দ্রকলা থিয়েটার। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নানা আয়োজন করেছে নাটকের এই দলটি। চন্দ্রকলা থিয়েটারের সভাপতি মামুনুর রশীদ জানান, আজকের আয়োজনের মধ্যে আছে আলোকচিত্র প্রদর্শনী, মহাকাল নাট্য সম্প্রদায়ের মিউজিক্যাল কোরিওগ্রাফি ‘জাগো’, আলোচনা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় পরিষদ নেতাদের সংবর্ধনা, ‘চন্দ্রকলা নাট্যব্যক্তিত্ব সম্মাননা পদক ২০১৪’ প্রদান এবং নাটকের প্রদর্শনী। অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়।
এবার ‘চন্দ্রকলা নাট্যব্যক্তিত্ব সম্মাননা পদক ২০১৪’ পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী। সবশেষে থাকবে হাসির নাটক তামাশার প্রদর্শনী। লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক।