বর্ষপূর্তিতে বাংলাভিশনে দুই ঘণ্টার সরাসরি আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ মার্চ বাংলাভিশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ওই দিন দেখানো হবে বিশেষ অনুষ্ঠানমালা। সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে বর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানের। গাজী মাজহারুল আনোয়ারের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। টানা চলবে রাত সাড়ে নয়টা পর্যন্ত। ‘চিত্র-বিচিত্রা’ শিরোনামের সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবেন দেশের বিভিন্ন অঙ্গনের তারকাশিল্পীরা। এটি সরাসরি দেখানো হবে। এ ছাড়া থাকবে নাটক, টেলিছবি, সংগীতানুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠান। গতকাল সোমবার বাংলাভিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বরকতউল্লাহ, অনুষ্ঠান প্রধান শামসুদ্দিন হায়দার, বার্তা বিভাগের প্রধান মোস্তফা ফিরোজসহ কর্মকর্তারা।