বর্ষপূর্তিতে বাংলাভিশনের তিন দিনের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাভিশনের পঞ্চম বর্ষপূর্তি কাল ৩১ মার্চ। এ উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেলটির কর্তৃপক্ষ। আর তা শুরু হচ্ছে আজ। কাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে আনন্দ আয়োজন। পুরো আয়োজনটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি বাংলাভিশনে সরাসরি দেখানো হবে। এরপর থাকছে হুমায়ূন আহমেদের লেখা নাটক তারা তিনজন ও ঝুনু খালা। পরিচালনা করেছেন মাসুদ আখন্দ। আয়োজনের প্রথম দিন আজ সন্ধ্যায় থাকছে সালাউদ্দিন লাভলুর নাটক তিন পুরুষ। দুপুরে দেখানো হবে শাকিব খান, ফেরদৌস ও শাবনূর অভিনীত চলচ্চিত্র সবার উপরে প্রেম। রাতে ম্যাগাজিন অনুষ্ঠান আজ তোমার জন্মদিন। পরশু শুক্রবার রাতে দেখানো হবে রুনা লায়লা ও আলমগীরের আড্ডা আর গান নিয়ে অনুষ্ঠান একান্তে দুজনে। সঙ্গে থাকছে নানা অনুষ্ঠান।