বর্ষপূর্তিতে মাছরাঙা টিভিতে আড্ডা আর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টিভির এক বছর পূর্তি হচ্ছে আজ। এ উপলক্ষে আজ সারা দিন নানা অনুষ্ঠান প্রচার করা হবে। থাকছে গান, আড্ডা, নাটক, ফান শো। সকাল সাতটা থেকে দুই ঘণ্টা খ্যাতিমান ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের নিয়ে থাকবে রাঙা সকাল, দুপুর ১২টা থেকে চার ঘণ্টা রাজনীতি, নাটক, চলচ্চিত্র, ক্রীড়া ও সংগীতাঙ্গনের অতিথিদের সঙ্গে আড্ডা আর গান। এ সময় গান করবেন মুস্তাফা জামান আব্বাসী, মিতা হক, খায়রুল আনাম শাকিল ও সজীব। সন্ধ্যা সাড়ে সাতটায় ফান শো বর্ষফূর্তি উপস্থাপনা করবেন নাভিদ। মক্কেল নাটকে অভিনয় করেছেন মাছরাঙা টেলিভিশনের কর্মীরা। প্রচারিত হবে রাতে। লিখেছেন মাজহারুল হক, পরিচালনা করেছেন আবুল হোসেন। রাতে থাকছে রাঙা রাত। এই অনুষ্ঠানে গান গাইবেন কনকচাঁপা।