বর্ষসেরা ব্যক্তিত্ব শাকিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে খ্যাতিমান কলম্বীয় গায়িকা শাকিরার নাম ঘোষণা করা হয়েছে। চলতি বছরের সেরা অ্যালবাম হিসেবেও মনোনয়ন পেয়েছে শাকিরার সেল এল সোল অ্যালবামটি। ‘তাঁর মতো কর্ম-উদ্যোগী, সমাজ সচেতন মানুষকে এই সম্মাননা দিতে পেরে আমরা নিজেরা সম্মানিত বোধ করছি। মাত্র ৩৪ বছর বয়সে সংগীত ও সামাজিক কর্মকাণ্ড দিয়ে তিনি মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছেন।’ এক বিবৃতিতে শাকিরা সম্পর্কে এভাবেই নিজের অভিব্যক্তির কথা জানালেন লাতিন রেকর্ডিং একাডেমির সভাপতি গাব্রিয়েল অ্যাবারোরা। রয়টার্স।