বর্ষসেরা শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্র্যামিজয়ী শাকিরা এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষ সম্মাননা পেলেন। হার্ভার্ড ফাউন্ডেশন কর্তৃপক্ষ শাকিরাকে বছরের (২০১১) সেরা শিল্পীর পুরস্কার দিল। ফাউন্ডেশনের পরিচালক এস অ্যালেন কাউন্টার বলেন, ‘তুমুল জনপ্রিয় এই শিল্পীর পাঁচ কোটির বেশি অ্যালবাম গোটা বিশ্বে বিক্রি হয়েছে। কিন্তু তাঁকে আমরা দুটো কারণে এই সম্মাননা দিয়েছি। একটি হলো তাঁর সৃজনশীল কাজ, অন্যটি দাতব্য সংস্থায় অনুদান।’ গত শনিবার সম্মাননা নিতে এসে শাকিরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নশীল দেশের দরিদ্র ছাত্রছাত্রীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। নিজ দেশ কলম্বিয়ায় দরিদ্র ছেলেমেয়েদের শিক্ষা ও পুষ্টিদানের লক্ষ্যে শাকিরা ‘বেয়ারফুট ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান খুলেছেন। ওয়েবসাইট।