বর্ষা উৎসব কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ১ আষাঢ়। সকাল সাতটায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদ বর্ষা উৎসবের আয়োজন করেছে।

অনুষ্ঠানের শুরুতেই থাকবে যন্ত্রসংগীত পরিবেশনা। দলীয় সংগীত গাইবে বহ্নিশিখা ও স্বপ্নবীণা। একক সংগীত পরিবেশন করবেন শিল্পী মাহমুদ সেলিম, ছায়া কর্মকার, অনিমা মুক্তি গোমেজ, বিমান বিশ্বাস, মহাদেব ঘোষ প্রমুখ। আবৃত্তি পরিবেশন করবেন বাচিক শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, বেলায়েত হোসেন, ডালিয়া আহমেদ প্রমুখ। এ ছাড়া নৃত্য পরিবেশন করবে স্পন্দন।
বর্ষা উত্সবে বেলায়েত হোসেনের গ্রন্থনায় বিশেষ গীতি-আলেখ্য ‘বিহ্বল বর্ষায়’ পরিবেশন করবে উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। থাকবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর মিরপুর, কাফরুল, কল্যাণপুরসহ বিভিন্ন শাখার শিল্পীদের একক ও দলীয় পরিবেশনা। বর্ষায় হাওরের জীবনযাত্রা নিয়ে নাটিকা পরিবেশন করবে উদীচী কেন্দ্রীয় সংসদের নাটক বিভাগ।
অনুষ্ঠানে থাকবে বর্ষা নিয়ে আলোচনা। এতে অংশ নেবেন উদীচীর কেন্দ্রীয় সভাপতি সফিউদ্দিন আহমদ, উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি কামাল লোহানী এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার। এ পর্বটি সঞ্চালনা করবেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক রহমান মুফিজ। উদীচীর পক্ষ থেকে বর্ষার ঘোষণা পাঠ করবেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান। বর্ষাকথন পাঠ করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিম।