বর্ষা বরণে ‘আরটিভি-টেলিটক থ্রিজি বর্ষাবরণ ১৪২০’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয়বারের মতো বর্ষা বরণের অনুষ্ঠান করতে যাচ্ছে আরটিভি। ‘আরটিভি-টেলিটক থ্রিজি বর্ষাবরণ ১৪২০’ শিরোনামের এ অনুষ্ঠানে আছে নানা চমক। জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। চ্যানেলটির বরাতে জানা গেছে, এবারের বর্ষাবরণ অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী রিচি ও চাঁদনির ধ্রুপদি নৃত্য। আধুনিক নাচ উপহার দেবেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন ও শখ। এ ছাড়া, বর্ষা নিয়ে গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা, কনিকা, তৌসিফ, বন্দনা, বিজন মিস্ত্রি ও ডিফারেন্ট টাচ ব্যান্ডের মেজবাহ। পাশাপাশি বর্ষা সংগীতের সঙ্গে র‌্যাম্পে হাঁটবেন বাংলাদেশের প্রথম সারির র‌্যাম্প মডেলরা। এটি কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন মডেল ও অভিনেত্রী আজরা।