বর্ষাবরণ
আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার-সংলগ্ন হাকিম চত্ব্বরে এবং বিকেলে টিএসসি ডাসের পেছনে স্বোপার্জিত স্বাধীনতা মঞ্চে ‘আষাঢ়স্য প্রথম দিবস’ অর্থাৎ ‘বর্ষা উৎসব ১৪২০’-এর আয়োজন করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। এটা তাদের ষষ্ঠ আসর। বর্ষা উৎসব শুরু হবে সকাল সাতটা ৩০ মিনিটে শিল্পী অলক সেনের মেঘমল্লার রাগ পরিবেশনার মধ্য দিয়ে। এ পর্বের উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান। সভাপতিত্ব করবেন গোষ্ঠীর সভাপতি হায়াৎ মামুদ।সকালের পর্বের শেষে খেলাঘরের ভাইবোনদের মধ্যে ধরিত্রীকে সবুজ করার লক্ষ্যে বনজ, ফলদ ও ঔষধি গাছ বিতরণ করা হবে। সকালের পর্বটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে। বিকেলের পর্ব শুরু হবে সাড়ে পাঁচটায়। উদীচীপ্রতিবারের মতো এবারও উদীচী ঢাকা মহানগর সংসদের আয়োজনে বর্ষা উৎসব অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লিচুতলায়। আজ সকাল সাতটায় শুরু হয়ে এ উৎসব চলবে সকাল ১০টা পর্যন্ত। এতে উদীচীর শিল্পীরা ছাড়াও অংশ নেবেন দেশবরেণ্য সংগীত, আবৃত্তি ও নৃত্যশিল্পীরা।