বর্ষার গান ও কবিতা নিয়ে ‘সারারাত গানে গানে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ে আজ রাত আড়াইটায় শুরু হবে গান ও কবিতা নিয়ে অনুষ্ঠান সারারাত গানে গানে। আজকের বিষয় ‘বর্ষার গান ও কবিতা’। গান করবেন সাদি মহম্মদ, সালমা আকবর, সাজেদ আকবর, লিলি ইসলাম ও অনিমা রায়। কবিতা আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, হাসান আরিফ, লায়লা আফরোজ, আহকাম উল্লাহ ও রবিশঙ্কর মৈত্রী। উপস্থাপনা করবেন ইমদাদুল হক মিলন। প্রযোজনা করছেন আমীরুল ইসলাম।