বর্ষার বইমেলায় বিপুল পাঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষায় বইমেলা, তাই নাম বর্ষার বইমেলা। শুরু হয়েছে গত রোববার থেকে কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সে । দেশের ৩৫টি প্রকাশনা সংস্থা প্রায় ১০ হাজারেরও বেশি বই নিয়ে এসেছে এই মেলোয়। পাঠকদের জন্য প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে রয়েছে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। বিক্রিবাট্টা তেমন জমে না উঠলেও বইপুস্তক দেখতে উৎসাহী পাঠকদের প্রচুর ভিড় ছিল গতকাল সোমবার।মেলায় বই বেচাকেনার পাশাপাশি রোজই ভিন্ন ধরনের কিছু অনুষ্ঠান করেছেন উদ্যোক্তারা। চলছে লেখক আর পাঠকদের আড্ডা। প্রথম দিন থেকেই লেখকেরা আসছেন বর্ষার বইমেলায়। গতকাল বিকেলে এসেছিলেন প্রখ্যাত কথাশিল্পী হাসান আজিজুল হক ও আনিসুল হক। মেলার এক পাশে তৈরি করা হয়েছে ‘কবি শামসুর রাহমান মঞ্চ’। দুই প্রজন্মের প্রতিনিধি হয়ে এ মঞ্চে মেলায় আগত ক্রেতা-দর্শকের উদ্দেশ্য বক্তব্য দেন হাসান আজিজুল হক ও আনিসুল হক। তাঁদের বক্তব্যে উঠে আসে বই পড়ার প্রয়োজনীয়তার কথা। তাঁরা পাঠকদের বললেন, নিজেকে আলোকিত করতে হলে বই পড়তে হবে। বইয়ের ব্যবসায় এখন দারুণ মন্দা। কিন্তু বই ব্যবসায়ীরা এতে উদ্যম হারাননি। তাঁরা কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সে আবার সমবেত হচ্ছেন। পাঠকের হাতে ভালো বই তুলে দেওয়ার কাজটা সংঘবদ্ধভাবেই করতে হবে। পরে মেলার শ্রোতাদের রবীন্দ্রসংগীত গেয়ে শোনান শর্মিলা মিলা।মেলায় এই মার্কেটের বইয়ের দোকানগুলো ছাড়াও দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থার স্টল আছে। সব মিলিয়ে ৪০টি স্টলে ১০ হাজারেরও বেশি বই। মেলায় বিপুল লোকসমাগম হচ্ছে। তবে বিক্রি সে অনুসারে শুরু হয়নি বলে জানালেন প্রকাশনা সংস্থা পাঠসূত্রের ব্যবস্থাপক তনুজা আকবর। তিনি বলেন, ‘আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যে বিক্রি বাড়বে।’ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলছে। শেষ হবে ১০ আগস্ট। সাংস্কৃতিক জোটের পদযাত্রাযুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট পদযাত্রা করবে। আগামী ৭ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হবে। গতকাল জোটের সদস্যভুক্ত দলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত কর্মিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মিসভায় জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিসহ প্রায় ৫৫টি সংগঠনের প্রতিনিধি অংশ নেন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত কর্মিসভায় সভাপতিত্ব করেন জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। সাধারণ সম্পাদক হাসান আরিফের সঞ্চালনায় বক্তব্য দেন মফিদুল হক, হাবিবুল আলম, রফিকুল ইসলাম প্রমুখ। কানাডিয়ান চলচ্চিত্র উৎসবকানাডার চলচ্চিত্র নিয়ে গতকাল ধানমন্ডির আঁলিয়স ফ্রঁসেজে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী উৎসব। আয়োজনের প্রথম দিন বিকেলে দেখানো হয় ম্যান উইথ ব্রুমস।দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার দেখানো হবে বন কপ, ব্যাড কপ ছবিটি। কাল বুধবার দেখানো হবে লা গ্রান্দে সিডাকসন। বৃহস্পতিবারের আয়োজনে থাকছে বলিউড ও হলিউডের ছবি। শুক্রবার দেখানো হবে চলচ্চিত্র হ্যাভেন অন আর্থ। নাট্যোৎসব বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহায়তায় পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব চলছে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কুষ্টিয়ার প্রবীণ নাট্যশিল্পী জিন্না হকের চিকিৎসা সহায়তায় এ প্রদর্শনীর আয়োজন করে কুষ্টিয়ার নাট্যদল নূপুর। আজ মঙ্গলবার শেষ হচ্ছে উৎসব।গতকাল সোমবার মামুনুর রশীদের নির্দেশনায় আরণ্যক নাট্যদল পরিবেশন করে রাঢ়াঙ। উৎসবের শেষ দিন পরীক্ষণ থিয়েটার হলে থাকছে পালাকারের নাটক নূরার তিন কন্যা। এর নির্দেশনা দিয়েছেন আমিনুর রহমান। নাট্য প্রদর্শনী থেকে প্রাপ্ত সমুদয় অর্থ নিবেদিতপ্রাণ নাট্যকর্মী জিন্না হকের চিকিৎসার জন্য দেওয়া হবে। জাপানি শিল্পীর প্রদর্শনী জয়নুল গ্যালারিতে জাপানি শিল্পী রেইকো হনজোর একক চিত্রকর্ম প্রদর্শনী চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে রোববার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শিল্পীর এটি ষষ্ঠ একক চিত্রকর্ম প্রদর্শনী। এতে অ্যাক্রেলিক ও জলরঙের বেশ কিছু অনবদ্য ছবি রয়েছে। প্রদর্শনী আগামী ৭ আগস্ট পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।বজলুর রহমানের জন্মদিন প্রখ্যাত সাংবাদিক ও সংবাদ-এর সম্পাদক বজলুর রহমানের ৭০তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা আজ মঙ্গলবার কচিকাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বিকেলে অনুষ্ঠেয় সভায় বজলুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা করবেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব) এ বি তাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, অধ্যাপক হায়াৎ মামুদ ও সাংবাদিক গোলাম সারওয়ার।