বর্ষায় রবীন্দ্র-নজরুল
দুই কবির কালজয়ী সব সৃষ্টি নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রয়াত সংগীতজ্ঞ কলিম শরাফীর গড়ে তোলা প্রতিষ্ঠান ‘সঙ্গীত ভবন’ আয়োজন করে ‘বর্ষায় রবীন্দ্র-নজরুল’ শীর্ষক অনুষ্ঠান। গতকাল সন্ধ্যায় শুরুতেই সঙ্গীত ভবনের শিক্ষার্থীদের কণ্ঠে কবিগুরুর ‘ঐ আসে ঐ অতি ভৈরব হরষে’ ও ‘হূদয় আমার নাচেরে আজিকে’। এরপর একে একে পরিবেশিত হয় ‘শাওন আসিল ফিরে’, ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’, ‘বজ্রমানিক দিয়ে গাঁথা’, ‘আজি গোধূলি লগনে’, ‘আজি শ্রাবণ ঘন গহন মোহে’, ‘মোর ঘুম ঘোরে’, ‘চঞ্চল শ্যামল এলো গগনে’, ‘এসো শ্যামল সুন্দর’, ‘মেঘে মেঘে অন্ধ’, ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’সহ দুই কবির জনপ্রিয় সব গান। কখনো একক কণ্ঠে, কখনো সমবেতভাবে পরিবেশিত হয় গানগুলো। তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকীমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৮৬তম জন্মদিন উপলক্ষে গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য-সচিব মফিদুল হক। তাজউদ্দীন আহমদের ডায়েরি থেকে পাঠ করে শোনান আশরাফ বাবু। এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি’ গানটি গেয়ে অনুষ্ঠানের সূচনা করেন সেমন্তী মঞ্জরী।‘তাজউদ্দীন আহমদের ডায়েরি’ শীর্ষক আলোচনায় অংশ নেন সিমিন হোসেন রিমি ও কবি বেলাল চৌধুরী।সিমিন হোসেন রিমি বলেন, ‘তাজউদ্দীন আহমদ আমাদের সমাজে এক অনন্য অনুসরণীয় মানুষ। তাঁর মতো ক্ষণজন্মা মানুষেরা বিশ্বকে আলোকিত করেন। তাঁদের অনুসরণীয় কর্ম আমাদের আজ, আগামী ও ভবিষ্যতের পথ দেখায়। তাঁর কর্মময় জীবন ও লিখিত দিনলিপি আমাদের সে কথাই বলে।’কবি বেলাল চৌধুরী বলেন, ‘তাঁর দিনলিপি পড়লে বোঝা যায়, তিনি কতটা সুশৃঙ্খল জীবন যাপন করেছেন। তাঁর কর্মময় জীবন আজও প্রাসঙ্গিক, যেকোনো তরুণের আদর্শ হওয়া উচিত। তাজউদ্দীন আহমদের দিনলিপি তরুণদের কেবল ইতিহাস জানাবে না, তাঁর দিনলিপি তরুণদের সুশৃঙ্গল হতেও শেখাবে।’শেষে ছিল চারুবাকে আবৃত্তি পরিবেশনা। মূকাভিনয় বিষয়ে জাতীয় সম্মেলন ও সেমিনার ‘শিল্প বাঁচুক সাধারণ্যে’—এ স্লোগান নিয়ে গতকাল শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হলো মূকাভিনয় সম্মেলন ও সেমিনার। বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন এ সম্মেলন ও সেমিনারের আয়োজন করে। গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বিশ্বসভাপতি রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে রণেন চক্রবর্তী, ঝুনা চৌধুরী, আক্তারুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। সম্মেলনের প্রথম দিন নতুন সংগঠিত বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের কমিটি ঘোষণা করা হয়। এতে জাহিদ রিপনকে সভাপতি, রিজোয়ান রাজনকে সাধারণ সম্পাদক এবং নিথর মাহবুবকে সহ-সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের নির্বাহী কমিটি গঠন করা হয়।