বলবান জামাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক বলবান জামাই। লিখেছেন মোবাশ্বেরা খানম, পরিচালনা করেছন সাইদুল আনাম টুটুল। অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া, আমিরুল হক চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, এস এম মহসিন প্রমুখ।

বিয়ের দুই দিন পর শ্বশুরবাড়ি থেকে সরাসরি নতুন কর্মস্থলে এসে যোগ দেন মাখন সরকার। তাই শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে আর তুলে আনা হয়নি। পদোন্নতি পেয়ে তিনি এখন জেলা অফিসের প্রধান কর্মকর্তা। অনেক দায়িত্ব। অফিস কামাই তো দূরের কথা, একটি দিনের জন্য ছুটিও পাননি। বছর কেটে যায়। এবার ঈদে তাঁকে ছুটি নিয়ে শ্বশুরবাড়ি যেতেই হবে। স্ত্রী চিঠি লিখেছেন, ‘কত দিন আর প্রিয়, তোমার ছুটি হতে? এবার ঈদে তুমি না এলে যে বাবার বাড়িতে আর মান থাকে না।’