বলবেন না শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত বিষয় নিয়ে মোটেও কথা বলতে চান না শাহরুখ খান। কারণ, তাঁর কথা নাকি সবাই ভুলভাবে উপস্থাপন করে। ফলে অনেকেই কষ্ট পান। তবে এ আর এমন নতুন কী! বলিউডের তারকারা তো হরদম এমন বলছেন। নতুন হলো, স্ত্রী গৌরী প্রসঙ্গে শাহরুখ এ কথা বলেছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়। তিনি সাংবাদিকদের জানান, স্ত্রী গৌরী তাঁর জীবনকে কীভাবে প্রভাবিত করেছেন। শাহরুখ বললেন, ‘আমি এখন আর আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলব না। তবে আমরা জীবনটা দারুণ। এটুকুই শুধু বলতে পারি।’ তিনি আরও বললেন, ‘২১ বছর ধরে বিবাহিত জীবনযাপন করছি আমরা। সুন্দর দুটি সন্তান আছে আমাদের। অন্য যেকোনো পরিবারের মতোই সে (গৌরী) সবকিছু ঠিকঠাক রাখে। এর বেশি কিছু বললেই মনে হয় আমি ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা বলছি। মানুষ আবার সেটা নিয়ে নানা আলোচনা করে। আর তাতে কষ্ট পাই আমি।’ আইএএনএস।