বলাকায় সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেরিলা ছবির পোস্টার
গেরিলা ছবির পোস্টার

বিজয়ের মাসে বলাকা সিনেওয়া‌র্ল্ডে সাত দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। ‘মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব ২০১৪’ শিরোনামের এই উৎসবের আয়োজক ঢুলি কমিউনিকেশনস। ১৯ ডিসেম্বর চাষী নজরুল ইসলামের ওরা ১১ জন ছবিটির প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের শুরু হবে। আর ২৫ ডিসেম্বর তারেক মাসুদের মাটির ময়না ছবির প্রদর্শনী দিয়ে শেষ হবে সাত দিনের এই চলচ্চিত্র উৎসব।
সাত দিনের চলচ্চিত্র উৎসবের আয়োজক প্রতিষ্ঠান ঢুলি কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক আল মাহমুদ মানজুর বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। বিজয়ের উচ্ছ্বাস ছড়াতেই আমাদের এ আয়োজন। প্রজন্ম থেকে প্রজন্মে বিজয়গাথা মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস।’
উৎসবে প্রদর্শিত হতে যাওয়া অন্য ছবিগুলো হচ্ছে: হ‌ুমায়ূন আহমেদের আগুনের পরশমণি, মোরশেদুল ইসলামের আমার বন্ধু রাশেদ, নারগিস আকতারের মেঘের পরে মেঘ, তৌকীর আহমেদের ৎ​জয়যাত্রা ও নাসির উদ্দীন ইউসুফের গেরিলা। আয়োজক প্রতিষ্ঠান সূত্র জানায়, অনুষ্ঠানে চারজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হবে।