বলিউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস মার খাননিশ্চিত ব্লকবাস্টার হিটের পথে চলছে তিস মার খান। মার্চে হোলির দিন এ ছবির শুটিং শুরু হয়েছে। শেষ হয়েছে ঈদের দিন। আসছে নবরাত্রিতে ছবির কাওয়ালি গানের শুটিং হতে যাচ্ছে। প্রথম প্রমো মুক্তি পাবে নভেম্বরে দিওয়ালিতে। আর পুরো ছবি মুক্তি পাচ্ছে ২৪ ডিসেম্বর, বড়দিন উপলক্ষে। এত সব পবিত্র দিনের সঙ্গে জড়িয়ে আছে ফারাহ খানের তৃতীয় ছবি তিস মার খান; তবে পুরোটাই নাকি কাকতলীয়। ম্যায় হু না এবং ওম শান্তি ওম-এর সাফল্যের পর ধারণা করা হয়েছিল, শাহরুখ খান-ফারাহ খান জুটি আরও শক্তিশালী হতে যাচ্ছে। কিন্তু নতুন ছবিতে ফারাহ নিয়েছেন অক্ষয় কুমারকে। তাও ফারাহর স্বামী শিরিশ কুন্দরের সঙ্গে ছবিটি প্রযোজনা করেছেন অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল। ছবির শেষাংশে দীর্ঘদিন পর টুইঙ্কলকেও বড় পর্দায় দেখা যাবে। এই প্রথম কোনো ছবিতে অক্ষয় কুমার-অক্ষয় খান্না একসঙ্গে অভিনয় করছেন। তাঁদের সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা এ ছবিতে আইটেম গার্লের চরিত্রে অভিনয় করেছেন। ছবির একটি কাওয়ালি গানে ক্যাটরিনা-অক্ষয়ের সঙ্গে দেখা যাবে সালমান খানকে। এত আয়োজন যে ছবির, সে ছবির শুটিং মাত্র ৫২ দিনে শেষ করেছেন ফারাহ। বিশাল-শেখরের সংগীত পরিচালনায় ছবির গানগুলোও নিশ্চিত হিট হতে যাচ্ছে।সূত্র: ওয়েবসাইট