বলিউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডন টুসত্তরের ঐতিহাসিক ছবি ডন-এর রিমেক করেছিলেন ফারহান আখতার। তা-ও আজ থেকে চার বছর আগে। শাহরুখ খানকে নিয়ে নতুন ডন ব্যবসাসফল হওয়ায় এবার ডন টু নির্মাণের উদ্যোগ নিয়েছেন ফারহান। শুটিং শুরুর আগেই মুক্তির তারিখ নির্ধারণ করে ফেলেছিলেন ফারহান। আগামী বছরের ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ডন টু। ইতিমধ্যে বার্লিনে এই ছবির ৩০ শতাংশ কাজ শেষও করে ফেলেছেন ফারহান। এ ছবির মাধ্যমেই দীর্ঘদিন পর চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন ফারহান। শুরুতে যদিও শোনা গিয়েছিল, এবার প্রিয়াঙ্কা চোপড়ার পরিবর্তে সুস্মিতা সেন থাকতে পারেন ছবিতে। তবে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কাই আবারও শাহরুখের নায়িকা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আগের ছবির বোমান ইরানি, ওমপুরী এবারও আছেন। তবে অর্জুন রামপালের পরিবর্তে ডন টু-তে কাজ করছেন কুনাল কাপুর। নতুন সংযোজন লারা দত্ত, সামিরা রেড্ডি এবং বিশেষ চরিত্রে হূতিক রোশন। লারা ও প্রিয়াঙ্কা প্রায় সাত বছর পর একসঙ্গে কাজ করছেন। শাহরুখ-হূতিকও প্রায় ১০ বছর পর পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন।