বলিউড অভিনেত্রী রেখার ৫৬তম জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্তর ও আশির দশকের বলিউডের সাড়া জাগানো নায়িকা রেখার ৫৬তম জন্মদিন আজ। বলিউডে এখন পর্যন্ত প্রায় ১৮০টি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘খুবসুরত’ ও ‘খুন ভরি মাঙ্গ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ১৯৮১ ও ১৯৮৯ সালে জিতেছিলেন সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার আওয়ার্ড। ১৯৮২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ‘উমরাও জান’ চলচ্চিত্রের জন্য।১৯৬৯ সালে কানাড়া সিনেমা ‘গোয়াদাল্লি সিআইডি ৯৯৯’তে অভিনয়ের মধ্যদিয়ে রুপালি পর্দায় প্রথম আবির্ভাব ঘটে রেখার। সে বছরই তিনি তাঁর প্রথম হিন্দি চলচ্চিত্র ‘দো শিকারি’তে অভিনয় করেন। তবে ১৯৭৬ সালে অমিতাভ বচ্চনের বিপরীতে ‘দো আনজানে’ চলচ্চিত্রে অভিনয়ের পরই প্রথম আলোচনায় আসেন রেখা। এরপর অমিতাভ-রেখা জুটি একে একে উপহার দেয় ‘মুকাদ্দর কা সিকান্দার’, ‘সুহাগ’, ‘সিলসিলার’ মতো জনপ্রিয় চলচ্চিত্র। দ্যা নিউজ অনলাইন।