বলিউড ও ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির পথেই এবার হাঁটবেন কারিনা কাপুর ও সাইফ আলী খান। তাঁরাও উঠেপড়ে লেগেছেন আইপিএলের একটি দলের মালিক-মালকিন হতে। মাঠেও নেমে পড়েছেন। এর পরই মাঠে নামার কথা সঞ্জয় দত্ত, অজয় দেবগন আর কাজলের। দেবগন দম্পতি অবশ্য সঙ্গে নিচ্ছেন সঞ্জয় দত্তকে। কথা উঠেছে, সালমান খানও নাকি ভাবছেন দল কেনার কথা। শুধু কি বলিউড? রাজনীতির আখড়ার লোকেরাও মাথার টুপি ছুড়ে দিয়েছেন ২২ গজের সীমানায়।