বলিউড গোলমাল থ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালে গোলমাল যখন মুক্তি পায়, ছবির প্রযোজক ভাবতেও পারেননি গোলমাল একসময় ‘ব্র্যান্ড’ হয়ে দাঁড়াবে। কমেডি ধাঁচের ছবিটি হিট হয়। হুজুগে পড়ে ২০০৮ সালে গোলমাল রিটার্নসও নির্মাণ করেন একই প্রযোজক আস্তাভিনায়ক ও পরিচালক রোহিত শেঠি। দিওয়ালিতে মুক্তি পাওয়া এ ছবিটি আগের বারের ব্যবসায়িক সাফল্যও ছাড়িয়ে যায়। হিট বলে কথা! সমালোচকদের তেতো কথাকে আমল না দিয়ে পরিচালক-প্রযোজক আবারও আসছেন গোলমাল নিয়ে। গোলমাল ৩ মুক্তি পাবে আসছে দিওয়ালিতে ৫ নভেম্বরে। এবারের আয়োজন আরও বিশাল। তারকাশিল্পী তালিকা সেই আগের মতোই আছে অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কারিনা কাপুর। কারিনা শর্ত দিয়েছিলেন, এবারের ছবিতে অন্য কোনো নায়িকা নেওয়া চলবে না। তাই কারিনা এবারের ছবির একক নায়িকা। তবে পুরুষ অভিনয়শিল্পীদের সঙ্গে এবার যোগ হয়েছেন কুনাল খেমু, মিঠুন চক্রবর্তী। ছবির একটি দৃশ্যে চলন্ত গাড়ির ওপর দাঁড়িয়ে কারিনা নেচেছেন। ছবির একটি গানে খরচ হয়েছে পাঁচ কোটি রুপি। গোলমাল-সংশ্লিষ্টরা আশা করছেন, এবারের ছবি আগের দুটি পর্বের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে। (সূত্র: ওয়েবসাইট)।