বলিউড ছেড়ে হলিউড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপমহাদেশে তাঁকে এক নামে চেনে। এখন তাঁর নাম, যশ ও খ্যাতি বিশ্বজোড়া। এক স্লামডগ মিলিয়নিয়ার দিয়েই বাজিমাত করেছিলেন বিশিষ্ট সংগীতজ্ঞ এ আর রহমান। এখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ডাক আসছে তাঁর। বলিউডে ব্যস্ততা কমিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্রে কাজ করার তাগিদ অনুভব করছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনের এই ডাকে এখনই সাড়া না দিলে ভবিষ্যতে কাজ না পাওয়ার আশঙ্কা করছেন এই শিল্পী। আর তাই বলিউডে নতুন কোনো কাজে হাত দিচ্ছেন না এ আর রহমান। সম্প্রতি তাঁর এক বন্ধু এ তথ্য জানান। তিনি বলেন, ভারতীয় চলচ্চিত্রের পেছনে প্রচুর সময় দিতে হয়। যেমন, রাবণ ছবির পেছনে ঢের সময় দিতে হয়েছে এ আর রহমানকে। ফলে হাতে বহু কাজ জমে গেছে তাঁর। এখন সেসব কাজ ফেলে রেখে হলেও হলিউডি ছবির কাজ ধরতে চাইছেন তিনি। ওয়েবসাইট।