বলিউড তারকাদের বছরটা যেমন হবে
আসছে বছর ঐশ্বরিয়া রাই বচ্চন একটি কন্যাশিশুর জন্ম দিতে পারেন। নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা আছে সালমান খানের। বিদ্যা বালানের বিয়েটা বোধকরি আগামী বছরই হতে যাচ্ছে। সম্পর্কের বেড়াজাল ভোগাতে পারে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।এসব অনুমান জ্যোতিষীদের। ভাগ্য গণনা করে বলিউড তারকাদের ২০১১ সালটা কেমন যাবে, তা বলে দিয়েছেন জ্যোতিষীরা। দীর্ঘ ওই তালিকায় নাম আছে অভিনেতা হূতিক রোশনের। জ্যোতিষীরা বলছেন, হূতিকের পরবর্তী ছবি জিন্দেগি মিলেগি না দোবারা গড়পড়তা ব্যবসা করবে। তবে রিমেক ছবি অগ্নিপথ হবে সুপার হিট। শাহরুখ খানের জনপ্রিয়তা ও খ্যাতিতে ভাটা পড়ার সমূহ আশঙ্কা রয়েছে। আমির খানের অভিনয়, প্রযোজনা সবই হবে দুর্দান্ত। কেউ তাঁর জয়রথ ঠেকাতে পারবে না।আগামী বছর অজয় দেবগন তাঁর ক্যারিয়ারে কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারেন। এমনিতে তাঁর প্রোডাকশন হাউস ব্যবসা ভালো করবে। বছরের শুরুতে বিয়ে না করে ইমরান খান ভালো কিছু করতে পারবেন না। কাজের চাপে অমিতাভ বচ্চন পরিবার-পরিজনের সঙ্গ থেকে বঞ্চিত হবেন। সঞ্জয় দত্তের মাথার ওপর দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা ঝুলছে। সেসব থেকে মুক্তি পাবেন তিনি। প্রীতি জিনতার শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না বলে মালুম হয়, বলেছেন জ্যোতিষীরা। রক্তচাপ ভোগাতে পারে তাঁকে। তবে বিয়ের জোরালো সম্ভাবনা আছে তাঁর।আগামী আগস্টের আগেই প্রেমিকা কারিনা কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন সাইফ আলী খান। তাঁর এজেন্ট বিনোদ ছবিটি অপ্রত্যাশিত রকম ভালো করবে। সাফল্য ও খ্যাতির তারা বছরজুড়ে জ্বলজ্বল করবে ক্যাটরিনা কাইফের আকাশে। তবে খারাপ খবর আছে শহীদ কাপুর-প্রিয়াঙ্কা চোপড়া জুটির জন্য। জ্যোতিষীরা বলেছেন, আসছে বছরেই তাঁদের সম্পর্কের ইতি ঘটবে। ওয়েবসাইট।