বলিউড তারকাদের বিশ্বভ্রমণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রক্ত-মাংসের মানুষ হিসেবে তো বটেই, মোমের মানুষ হিসেবেও তাঁরা সমান জনপ্রিয়। অন্তত মাদাম তুসো জাদুঘর তা ভালো করেই আঁচ করতে পেরেছে। তাই বিখ্যাত এই জাদুঘর তাদের ইতিহাসে প্রথমবারের মতো এক বিশ্বভ্রমণের আয়োজন করতে যাচ্ছে। আর এই বিশ্বভ্রমণ হবে বলিউড তারকাদের মোমের মূর্তি নিয়ে। যুক্তরাজ্যের ব্ল্যাকপুলে জাদুঘরের নতুন আরেকটি শাখা খুলেছে মাদাম তুসো। সেই শাখাটিই আগামী ৮ অক্টোবর থেকে আয়োজন করছে এই বিশ্বভ্রমণের। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। ব্ল্যাকপুল থেকে শুরু হয়ে বলিউড তারকাদের মূর্তি প্রদর্শিত হবে ব্যাংকক, লন্ডন, হংকং, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে। ১৮ অক্টোবর উন্মোচন করা হবে বলিউডের তারকা কারিনা কাপুরের মূর্তিটি। এ ছাড়া প্রদর্শনীতে থাকবে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খান ও হূতিক রোশনের মতো তারকাদের মোমের মূর্তিগুলো। টিএনএন।