বলিউড তারকারা স্মরণ করলেন এলিজাবেথ টেলরকে
হলিউডের সাড়াজাগানো অভিনেত্রী এলিজাবেথ টেইলর ১৯৬৩ সালে ‘ক্লিওপেট্রা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে মাত করেছিলেন। এই ছবিতে কয়েক হাজার বছরের পুরোনো এক রানির অপরূপ সৌন্দর্য নিয়ে হাজির হলেও গতকাল বুধবার ৭৯ বছর বয়সে এসে থেমে গেছে এই ক্লিওপেট্রার জীবন।১৯৩২ সালের ২৭ ফেব্রুয়ারি লন্ডনের হাম্পস্টিডে জন্ম নেওয়া এই অভিনেত্রীর ‘দেয়ারস ওয়ান বর্ন এভরি মিনিট’ প্রথম পর্দা আগমন ঘটে নয় বছর বয়সে। তবে তারকাখ্যাতি পেতে এলিজাবেথ টেলরকে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। মাত্র ১২ বছর বয়সেই তিনি ‘ন্যাশনাল ভেলভেট’ ছবিতে ভেলভেট ব্রাউনের চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার স্বাক্ষর রাখেন। এরপর শুধুই সামনের দিকে এগিয়ে চলা। অভিনয়-প্রতিভা আর সৌন্দর্যের জন্য তিনি যেমন অতুলনীয় ছিলেন, ঠিক তেমনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আটটি বিয়ে করে।দীর্ঘ অভিনয় জীবনে টেলর ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ‘বাটার ফিল্ড এইট’ (১৯৬০) এবং ‘হুজ এফরেইড অব ভার্জিনিয়া ওলফ’ (১৯৬৬) ছবির জন্য তিনি অস্কার পুরস্কার জিতে নেন। মাত্র ৭৯ বছর বয়সে হলিউডের কিংবদন্তি এই অভিনেত্রী গতকাল বুধবার মারা চিরবিদায় নেন।হলিউডের এই কিংবদন্তি অভিনেত্রী মৃত্যুশোক ছড়িয়ে পড়েছে বলিউডেও। প্রিয় এই অভিনেত্রী মৃত্যুসংবাদ তাঁদের সবাইকে বেশ আলোড়িত করেছে। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, মল্লিকা শেরাওয়াত থেকে শুরু করে সবাই তাঁদের এই প্রিয় অভিনেত্রী সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে বিভিন্ন মন্তব্য লিখেছেন।অমিতাভ বচ্চন তাঁর টুইটারে লিখেছেন, এলিজাবেথ টেইলরের মৃত্যু মিডিয়ার জন্য আরেকটি দুঃসংবাদ। ঈশ্বর তাঁকে খুব ঐশ্বর্যমণ্ডিত করে তৈরি করেছেন। অভিষেক বলেছেন, বিশ্বের সবচেয়ে সুন্দর নারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ঈশ্বর তাঁকে যেন স্বর্গীয় সুখ দান করেন।পরিচালক মধুর ভান্ডারকার বলেন, বিশ্ববাসী কখনোই এলিজাবেথ টেইলরের ক্লিওপেট্রা ছবির কথা ভুলবে না। এ ছবির মাধ্যমে তিনি আজীবন মানুষের মধ্যে বেঁচে থাকবেন। মধুর আরও বলেন, টেলর হচ্ছেন বিশ্বের বহুমুখী প্রতিভাসম্পন্ন অভিনেত্রীদের মধ্যে অন্যতম। বলিউডের আলোচিত অভিনেত্রীর মধ্যে মল্লিকা শেরাওয়াত বলেন, ‘টেলর ছিলেন আমার অভিনয়ের ক্ষেত্রে অন্যতম উত্সাহ। তাঁর অভিনয় দেখে আমি অনেক কিছুই শিখেছি। তাঁর ওপর যেন শান্তি বর্ষিত হয়।’এ প্রজন্মের অভিনেত্রী মিনিষা লাম্বা বলেন, ‘টেলরের মৃত্যুতে আমরা একজন কিংবদন্তি অভিনেত্রীকে হারালাম। তাঁর ক্লিওপেট্রা ছবিটির কথা আমি কখনোই ভুলব না।’ আফতাব শিবদাসনি বলেন, টেলরের মৃত্যুতে একটা যুগের পরিসমাপ্তি হয়ে গেল। এ ছাড়া বলিউডের আরও অনেক অভিনয়শিল্পী হলিউডের আলোচিত এই অভিনেত্রীকে নিয়ে নানা স্মৃতিচারণা করেছেন। ওয়েবসাইট।