বলিউডকে পিন্টোর ‘না’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান ও নাচনির্ভর গতানুগতিক ধারার বলিউডি ছবিতে কাজ করার কোনো আগ্রহ নেই অভিনেত্রী ফ্রিদা পিন্টোর। গড়পড়তা মানের কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, ‘বলিউডের তথাকথিত বাণিজ্যিক ছবিতে কাজ করতে চাই না আমি। তবে হিন্দি ভাষার কোনো ছবিতে অভিনয়ে আপত্তি নেই।’ হালের বলিউডি সিনেমা সম্পর্কে পিন্টো বলেন, ‘বাণিজ্যিক ঘরানার এসব ছবিতে নাচ-গানই যেন সব। জীবনের চেয়ে এগুলোই যেন বেশি মূল্যবান। আমি বাস্তবতায় আগ্রহী। যে ছবি দর্শককে ভাবায় না, মানুষের চিন্তার খোরাক জোগায় না, সেই ছবিতে কাজ করার কোনো আগ্রহ নেই আমার।’ ওয়েবসাইট।