বলিউডে আমি এক নম্বর: শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মবিশ্বাসে টইটম্বুর শাহরুখ খান। এমনিতে তাঁর ক্রিকেট দল আইপিএলে ভালো করেছে। তার ওপর মুক্তি পেতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি রা ডট ওয়ান। এখানে তিনি অতিমানবীয় চরিত্রে অভিনয় করেছেন। ‘জি ওয়ান’ নামের অতিমানবীয় চরিত্রটি সম্পর্কে জানতে চাইলে শাহরুখ স্বভাবসুলভ দাম্ভিকতার সুরে বলেন, ‘গৌরির (শাহরুখের স্ত্রী) “জি” আর বলিউডে আমার এক নম্বর অবস্থান বোঝাতে “ওয়ান”। এই দুই মিলিয়ে ছবির অতিমানবের নামকরণ করা হয়েছে—জি ওয়ান।’ বাপ-বেটার ভালোবাসার কাহিনি নিয়ে তৈরি হয়েছে ছবিটি। ওয়েবসাইট।