বলিউডে আমিই ক্ষমতাধর: অক্ষয় কুমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের নম্বর ওয়ান আসনটি আসলে কার? শাহরুখ খান, আমির খান নাকি সালমান খানের? শাহরুখের ভাষ্য অনুযায়ী এক নম্বর আসনটি তাঁরই। আর সালমানের কথামতো বলিউডের এক নম্বর আসনের অংশীদার শুধু আমির খানের। সবাই যখন এক নম্বর আসনটির ঘোষণা নিয়ে ব্যস্ত ঠিক তখনই আলোচনায় আসে বলিউডে ক্ষমতাধর ব্যক্তিটির নাম। বলিউডের এই ক্ষমতাধর ব্যক্তি আর কেউ নয়। তিনি হচ্ছেন রাফ অ্যান্ড টাফ হিরো অক্ষয় কুমার। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে অক্ষয় কুমার নিজেকে বলিউডের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলে ঘোষণা করেন। অক্ষয় কুমার বলেন, ‘বলিউডে যদি কর প্রদানের হিসাবটা ধরা হয়, তাহলে দেখা যাবে সবচেয়ে বেশি কর দেওয়ার রেকর্ডটা আমার। সেই হিসেবে স্বভাবতই আমি সবচেয়ে ক্ষমতাধর আসনটির দাবি করতে পারি।’ উল্লেখ্য, গত কয়েক বছর বলিউড তারকাদের মধ্যে সর্বাধিক কর দেওয়ার রেকর্ডটা শুধুই অক্ষয় কুমারের।