বলিউডে এবার শক্তি কাপুর তনয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অনেক নায়ক-নায়িকাই সাবেক নায়ক-নায়িকার ছেলে কিংবা মেয়ে। ব্যতিক্রম হলেন নবাগতা শ্রদ্ধা কাপুর। তাঁর বাবা নায়ক ছিলেন না। বলিউডে তাঁর পরিচিতি কমেডি হিরো ও খলনায়ক হিসেবে। শ্রদ্ধার বাবার নাম শক্তি কাপুর। তবে শ্রদ্ধার খালা পদ্মিনী কোলাপুরে বলিউডে নায়িকা হিসেবে পরিচিত ছিলেন। শ্রদ্ধার শুরুটা খুব একটা ভালো হয়নি। তিন পাত্তি ছবিতে তেমন কারও নজরে পড়েননি তিনি। তবে এবার বড় রকমের সুযোগ পেতে যাচ্ছেন শ্রদ্ধা। সেটা যেনতেন কোনো ব্যানারে নয়। একেবারে যশরাজ ফিল্মসের ব্যানারে। তাও একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শ্রদ্ধা। একটি ছবিতে শ্রদ্ধার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন শাহিদ কাপুর। হঠাত্ এমন সুযোগ পেয়ে শ্রদ্ধার আস্থাও বেড়ে গেছে অনেকখানি। তবে কেউ কেউ আবার বলছেন, আস্থার সঙ্গে অহংকার বেড়েছে কিছুটা। তা না হলে মধুর ভাণ্ডার করের মতো পরিচালকের ছবিতে কাজ করতে অনীহা দেখান কীভাবে?