বলিউডে গাইবেন শাকিরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবলে গান গেয়ে কোটি ভক্তের মন মাতিয়েছেন। এবার বলিউড মাতাতে আসছেন শাকিরা। জানা গেছে, আইপিএলে কলকাতা নাইট রাইডারসের স্পনসর শচীন যোশির আমন্ত্রণে ভারতে আসছেন লাতিন আমেরিকার এই শিল্পী। কয়েক মাসের মধ্যে তাঁর মুম্বাই আসার কথা রয়েছে। এ সময় বলিউডি ছবিতে গান গাইবেন তিনি। শাকিরার জন্য ইতিমধ্যে ক্যাবারে ধাঁচের একটি গান করে রেখেছেন সুরকার সালিম সুলায়মান। এর আগে ২০০৭ সালে শাকিরা মুম্বাই এসেছিলেন। তখন তিনি বলিউডের সিনেমায় গান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওয়েবসাইট।