বলিউডে জ্যাকি চ্যান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যেকোনো তারকা ভারতে এলেই তাঁকে একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়, বলিউডে কাজ করবেন? জ্যাকি চ্যানের উত্তর, ‘অবশ্যই!’ ভারতে ছয় দিনব্যাপী চলা চীনা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে এসেছিলেন এই তারকা। এতে দেখানো হয়েছে তাঁর নতুন ছবি চায়নিজ জোডিয়াক। ভারতীয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করিয়ে দিয়েছিলেন তিনিই, ২০০৫ সালে দ্য মিথ ছবির মাধ্যমে। ভারতের অনেক কিছুই আছে তাঁর পছন্দের তালিকায়—থ্রি ইডিয়টস, কড়াই চিকেন থেকে বিরিয়ানি পর্যন্ত।

‘আমি জানি এখানে অনেক ভালো অ্যাকশন তারকা আছেন, সুন্দরী অভিনেত্রীও আছেন। এখানকার কোরিওগ্রাফাররাও দারুণ, সম্ভবত তাঁরাই বিশ্বসেরা।’ বলেছেন জ্যাকি। তবে গান ভালো জানলেও বলিউডের কোনো আইটেম গানে নাচাটা নাকি তাঁর পক্ষে একেবারেই অসম্ভব। ‘যত সমস্যা আমার মাথায়! মাথা নাড়াতে পারি না।’ এমনই মত জ্যাকির। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।