বলিউডে ড্রোনের অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডে নতুন তারকার অভিষেকই শুধু হচ্ছে না, অভিষেক হচ্ছে নিত্য নতুন প্রযুক্তিরও। সালমান খানের নতুন ছবি কিক দিয়ে যেমন ড্রোনের অভিষেক হতে যাচ্ছে। না, আফগান সীমান্তে ড্রোন হামলার বিধ্বংসী খবর শুনে অভ্যস্ত কানটিকে একটু স্বস্তি দিতে পারেন। এই ড্রোন দিয়ে হামলাটামলা কিছু করা হবে না।
অ্যাকশনে ভরপুর কিক-এ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা ব্যবহার করেছেন ড্রোন।
হলিউডে শুটিংয়ে ড্রোনের ব্যবহার ডালভাত হলেও বলিউডে এই প্রথম এ প্রযুক্তির ব্যবহার করা হলো। জি নিউজ।