বলিউডে নতুন মুখ হুমাইমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের ছবিতে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের বর্তমান বান্ধবী হুমাইমা মল্লিক। পাকিস্তানি পরিচালক সোয়েব মনসুরের পরবর্তী ছবিতে দেখা যাবে তাঁকে। লোকে তাঁকে মডেল হিসেবে চেনে। ঘন ঘন প্রেমিক পাল্টানোর জন্য দুর্নাম আছে তাঁর। যাই হোক মনসুরের বোল ছবিটি সম্প্রতি পাকিস্তানে মুক্তি পেয়েছে। ছবিতে মূল চরিত্রে হুমাইমা অভিনয় করেছেন। প্রেমটা যেমন-তেমন, এখন দেখা যাক অভিনয়টা কেমন করেন। আর বলিউডের চৌকস অভিনেত্রীদের পাশেই বা কতটা জায়গা করে নিতে পারেন নবাগত এই নায়িকা। ওয়েবসাইট।