বলিউডে নারীদের বিপ্লব দেখছেন মাধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধুরী দীক্ষিত
মাধুরী দীক্ষিত

বলিউডের দুটো যুগ দেখেছেন তিনি। আশি-নব্বইয়ের দশকের নাচ-গান-মেলোড্রামায় ভরপুর ছবিতে যেমন কাজ করেছেন, তেমনি মাধুরী দীক্ষিত কাজ করছেন দেড় ইশকিয়া আর গুলাব গ্যাং-এর মতো নতুন ধারার ছবিতেও। এই দুই যুগের অভিজ্ঞতা থেকে মাধুরী বলছেন, বলিউডের পর্দায় এখন আর নায়িকাদের শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা হয় না। নারীরাও এখন বলিউডের ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকেন।
মাধুরী বলেন, ‘চরিত্রের মধ্যে যত গভীরতা থাকবে, তাতে কাজ করে ততই আনন্দ। আমাদের চলচ্চিত্র অনেকটা পথ পেরিয়ে এসেছে। ছবিতে নারীদের এখন আর দর্শকদের সামনে মনোহর করে উপস্থাপন করা হয় না, বরং স্বতন্ত্র একটি চরিত্র হিসেবেই দেখানো হয়।’ আইএএনএস।