বলিউডে পা রাখছেন আমিরপুত্র জুনায়েদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বলিউডের ছবির সঙ্গে নিজেকে জড়াচ্ছেন আমির খানের ছেলে জুনায়েদ খান। রাজকুমার হিরানি পরিচালিত `পিকে' ছবিতে বাবার সঙ্গে কাজ করবেন ১৭ বছর বয়সী জুনায়েদ।অবশ্য ক্যামেরার সামনে নয়, পেছনে কাজ করবেন জুনায়েদ। `থ্রি-ইডিয়টস'খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা রাজকুমার হিরানির সহকারী হিসেবে কাজ করবেন তিনি। এরই মধ্যে আমির খান ও আনুশকা শর্মা অভিনীত `পিকে' ছবিতে জুনায়েদের সম্পৃক্ততার বিষয়টি চূড়ান্ত হয়েছে। সাম্প্রতিক এক খবরে এমন তথ্য দিয়েছে জিনিউজ।জুনায়েদের মা আমিরের প্রথম স্ত্রী রীনা দত্ত। অনেক আগে থেকেই ছবি নির্মাণ প্রক্রিয়ার প্রতি তীব্র আকর্ষণ ছিল জুনায়েদের। বরাবরই স্বপ্ন দেখেছেন, ছবি তৈরির কারিগর হওয়ার। মূলত এ কারণেই মাত্র ১৭ বছর বয়সে রূপালি জগতের সঙ্গে নিজেকে জড়ানোর সদ্ধিান্ত নিয়েছেন। স্বপ্নের এই জগতে কাজ শুরুর আগে বাবা আমির খানকে জুনায়েদ এই বলে আশ্বস্ত করেছেন যে, চলচ্চিত্রে কাজের পাশাপাশি পড়ালেখাটাও ঠিকঠাক মতো চালিয়ে যাবেন। বাবার মতো জুনায়েদও নিজেকে `মিস্টার পারফেকশনিস্ট' হিসেবে প্রতিষ্ঠিত করেন কি না, সময়ই সেটা বলে দেবে।