বলিউডে পা রাখতে চান আসিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি মডেল আসিফ আজিম ছিলেন সালমান খানের ‘বিগ বস’ রিয়েলিটি শোতে। এবার চাইছেন বলিউডের উঠোনে পা রাখতে। ভারতীয় সংবাদমাধ্যমের কাছে জানালেন পরিকল্পনার কথা, ‘প্রায় ১০ বছরের বেশি সময় ধরে ভারতে আছি। কিন্তু আসা-যাওয়ার মধ্যে থাকার ফলে ছবিতে অভিনয় নিয়ে ভাবিনি। এখন কিক-বক্সিং এবং ঘোড়দৌড় শিখছি। হিন্দি ভাষা আরও ভালোভাবে রপ্ত করতে ক্লাসে যাচ্ছি। অভিনয়ের কোর্সও করছি।’
তবে এখনও কোনো ছবিতে অভিনয়ের প্রস্তাব পাননি আসিফ। আশা করছেন, শিগগিরই নাম লেখাতে পারবেন বলিউডের খাতায়। এদিকে ‘বিগ বস’-এ সালমানের সান্নিধ্য পেয়ে নাকি অনেক কিছুই শিখেছেন এই তরুণ, ‘চলচ্চিত্র শিল্পে সালমান অনেক দিন ধরে আছেন। উত্থান দেখেছেন, দেখেছেন পতন, এখন তিনি মহাতারকা। তাঁর সঙ্গে কথা-বার্তা বলতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’ পিটিআই।